BD Geo — Bangladesh Geography API & Console
বাংলাদেশের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নের তথ্য খোঁজা এবং ব্যবহার করার জন্য একটি REST API ও Next.js console।

Overview
About the project
BD Geo বাংলাদেশের প্রশাসনিক এলাকার তথ্য সহজে খুঁজে পাওয়া এবং অন্য অ্যাপে ব্যবহার করার জন্য তৈরি করেছি। এতে ৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৫৪৪টি উপজেলা এবং ৪,৫৪০টি ইউনিয়নের সংকলিত dataset রয়েছে।
Next.js console থেকে বাংলা ও ইংরেজি নামে search, এলাকার hierarchy দেখা এবং cursor pagination দিয়ে বড় তালিকা browse করা যায়। REST API ব্যবহার করে e-commerce checkout-এর বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচনের মতো feature তৈরি করা সম্ভব।
Backend তৈরি হয়েছে Node.js, Express ও MongoDB দিয়ে। দ্রুত read response-এর জন্য in-memory snapshot এবং তথ্য import ও update করার জন্য API key দিয়ে সুরক্ষিত admin endpoints রয়েছে। OpenAPI documentation অন্য developer-দের integration বুঝতে সাহায্য করে।
প্রজেক্টে TypeScript, React ও Tailwind CSS ব্যবহার করেছি। স্থানীয় development ও container deployment-এর জন্য Docker configuration এবং স্বয়ংক্রিয় validation-এর জন্য GitHub Actions workflow রেখেছি।
Project inquiry
Have a similar project in mind?
I'm interested in building modern web applications, backend systems, and practical digital products.